বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোন পরোয়া করেন না বলে সাফ জানিয়ে

শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করেন না : ওবায়দুল কাদের

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৭ সময় , আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৭ সময়
বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোন পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা কোন বিদেশি শক্তির হুমকি ধামকির পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগনকে।

ওবায়দুল কাদের বলেন, ভালো লোকেরা নির্বাচিত হলে দেশ ভালো চলবে, নতুবা দু:শাসন অনিবার্য।।

তিনি আরো বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। এই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯