ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার পর

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ৩:১৬ সময় , আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ৩:১৬ সময়

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় জেলা শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। 


ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  প্রাথমিকভাবে আগুনের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, মেরামত কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯