মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না ভ্যাপসা গরম। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও

ঢাকাসহ ১১টি অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, কমছে গরম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪০ সময়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না ভ্যাপসা গরম। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার (২৯ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর শুক্রবার দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ৫১ মিলিমিটার। তবে বৃষ্টির পরও উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় গরমের তীব্রতা কমেনি। এসব অঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায়, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের আটটি বিভাগেই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত এসব এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টা পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।


তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানীসহ দেশের কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯