রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি বিএনপির সঙ্গেও চীন রাজনৈতিকভাবে সুসম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৬:৩ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৬:৩ সময়

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি বিএনপির সঙ্গেও চীন রাজনৈতিকভাবে সুসম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।


মীর শাহে আলম বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চীন আগ্রহী বলেও জানান তিনি।


এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে চীন। প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি বিএনপির সঙ্গে চীনের রাজনৈতিক সম্পর্কও ভবিষ্যতে ভালো থাকবে বলে তারা আশা করছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯