বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা ১৫টি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৮ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৮ সময়

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা ১৫টি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।


২০০৭ সালে দায়ের করা এসব মামলায় অভিযোগ ছিল, বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার মির্জা আব্বাসকে এসব মামলার অভিযোগ থেকে খালাস দেন। এদিকে একই সময়ে দেশের সার সংকট নিয়েও কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সার সংকটে কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছালেও সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতো সারের সংকটও সরকার কৌশলে গোপন করছে বলে দাবি করেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, সার সংকটের কারণে কৃষকদের দুর্ভোগ বাড়ছে। দেশের সব সংকট সমাধানে সংসদ ও রাজপথে বিরোধী জোট আরও কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯