গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:২৭ সময়

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড়সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।


আগুনের খবর পেয়ে গোডাউনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯