প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্ট সফলভাবে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৪০ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৪০ সময়

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্ট সফলভাবে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ, যিনি ছালেহ শিবলী নামেও পরিচিত। রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেওয়া ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্ট বাস্তবায়নের মাধ্যমে সরকারের পরিকল্পনার সফলতা দৃশ্যমান হবে। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দেয়। সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।


সমাবেশে আবু আবদুল্লাহ মো. ছালেহ জানান, দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এমনকি তার নিজের পরিবারও এই কার্ডের আওতায় আসবে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।


দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য ও বিভাজন থাকা স্বাভাবিক। তবে দল ও দেশের স্বার্থকে সবার ওপরে রাখতে হবে। ফরিদগঞ্জে দলের অভ্যন্তরীণ বিভেদ থাকলে তা দ্রুত কাটিয়ে উঠতে নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দলের দুর্দিনে যারা পাশে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের অবদান গুরুত্বপূর্ণ। দিন শেষে দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। সামনে দলের জন্য ভালো সময় আসছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯