আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করতে না পেরে আর্থিক চাপে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন ভারতের এক

আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৯ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৯ সময়

আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করতে না পেরে আর্থিক চাপে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন ভারতের এক নৃত্যশিল্পী। তবে শেষ মুহূর্তে পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ওখলা এলাকার বাসিন্দা দীপক কুমার গত কয়েক মাস ধরে আয় কমে যাওয়ায় আইফোনের মাসিক কিস্তি বা ইএমআই পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে ধীরে ধীরে তার ওপর আর্থিক ও মানসিক চাপ বাড়তে থাকে।


পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার ভোলা ঘাটে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। টহলরত পুলিশ সদস্যরা দীপককে যমুনা নদীতে ঝাঁপ দিতে দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। পরে উদ্ধারকারীরা নদীর পানি ও কাদার মধ্য থেকে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়।


দীপক পেশায় নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। পাশাপাশি তিনি বাগানে মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার। ঘটনার পর পুলিশ তার স্ত্রী ও শ্যালককে খবর দেয়। পরে তাদের সঙ্গে দীপক বাড়ি ফিরে যান। পুলিশের প্রাথমিক ধারণা, আয় কমে যাওয়ার কারণে আইফোনের কিস্তি পরিশোধে ব্যর্থতা থেকেই তার মধ্যে তীব্র আর্থিক চাপ তৈরি হয়েছিল। সেই চাপ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন।


এদিকে একই দিনে ভারতের মহারাষ্ট্রেও আইফোনের কিস্তি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিন সদস্য পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা সামনে এসেছে। তবে ওই ঘটনায় তদন্তে আরও কিছু কারণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা আবারও দেখিয়ে দিল, ঋণ বা কিস্তির আর্থিক চাপ মানুষের জীবনে কতটা ভয়াবহ মানসিক সংকট তৈরি করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯