কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকারের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

কুড়িগ্রামে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৩ সময় , আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৩ সময়
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকারের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বুধবার (৩ জানুয়ারি) থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের সমর্থনে নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এ্যাভোকেট বিপ্লব হাসান পলাশ প্রমূখ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯