পুলিশের উপমহাপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে প্রেষণে বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের

পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৮ সময়

পুলিশের উপমহাপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে প্রেষণে বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।  বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মোহাম্মদ আবদুল কাদের।


প্রজ্ঞাপন অনুযায়ী, দুই কর্মকর্তাকেই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তাদের নিজ নিজ দপ্তর থেকে চাকরি প্রত্যাহার করে নতুন দায়িত্বে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 


ফলে পুলিশের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা এখন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯