যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট)

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৫ সময়

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাছুম মিয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।


পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পুলিশ মাছুমের বাসায় গিয়ে তার ছবি দেখতে চায়। পরে পুলিশ সদস্যরা পরিবারকে জানান, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি পরিবার। লন্ডন পুলিশ জানিয়েছে, ভোরে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। সেখানে একটি গাড়ির ভেতর মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের এলাকার তথ্য ও সম্ভাব্য ভিডিও ফুটেজ যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, জনবহুল এলাকায় এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


এদিকে মাছুমের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়ি বিশ্বনাথে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার বাবা আমির আলী জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে আরেক ছেলে মারুফ আহমদ ফোন করে তাকে মৃত্যুর খবর দেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার জানিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯