চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অবৈধ এনজিওর মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রায় ১৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত

তিনি একাই প্রতারণার ১৩০ মামলার আসামি!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:২৭ সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অবৈধ এনজিওর মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রায় ১৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহান শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিশাতের বিরুদ্ধে প্রায় ১৩০টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।


র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর নিশাত দিলরুবা জাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯