ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৪ সময় , আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৪ সময়

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তোর কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি এ সমবেদনা জানান।  প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের মানুষ গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং প্রয়োজন হলে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।


ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন। শনিবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির প্রভাবে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ ও পূর্ব নুসা তেঙ্গারা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে মৃতের সংখ্যা আরও বেড়েছে। ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা, কোথাও কোথাও ভূমিধসের কারণে যোগাযোগও ব্যাহত হয়েছে। 


ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান। উদ্ধারকারী দলগুলো দুর্গত এলাকায় পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। তবে ক্ষতিগ্রস্ত সড়ক ও ভূমিধসের কারণে বেশ কিছু এলাকায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে।  ইন্দোনেশিয়ার ভয়াবহ এই দুর্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক ও সহায়তার বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুর্যোগের সময়ে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারকেও তুলে ধরেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯