খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল

খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৯ সময়

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ সময় বন্যপ্রাণী বিক্রির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, চেঙ্গি স্কয়ার এলাকায় বস্তাভর্তি গুইসাপ রাখা হয়েছে—এমন খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালায়।


অভিযানে সন্দেহজনক পাঁচটি বস্তায় তল্লাশি চালিয়ে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১৪টি আগেই মারা গিয়েছিল। বাকি ১০টি জীবিত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আটক নারী প্রেমস্রাসো মারমার বয়স ৪৭ বছর। তিনি পানছড়ির বাসিন্দা বলে জানিয়েছে বন বিভাগ।


জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে ১০ হাজার টাকায় ২৪টি গুইসাপ কিনে খাগড়াছড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। তার দাবি, স্থানীয় বাজারে গুইসাপের মাংস প্রতি কেজি প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা হয় এবং কিছু স্থানীয় ক্রেতা এই মাংস কিনে থাকেন। খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, উদ্ধার হওয়া ১০টি জীবিত গুইসাপ বুধবার রাতেই আলুটিলা সংলগ্ন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। আর মৃত ১৪টি গুইসাপ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।


বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা ঠেকাতে বন বিভাগের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯