চলতি মাসের শেষেই হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। তবে পদ ছাড়লেও মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময়

চলতি মাসের শেষেই হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। তবে পদ ছাড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি। বুধবার ১২ আগস্ট এক ঘোষণায় এ তথ্য জানান ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও সন্তানদের আরও বেশি সময় দেওয়ার জন্যই প্রেস সচিবের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লেভিট।


মাত্র ২৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেন ক্যারোলিন লেভিট। দায়িত্ব পালনকালে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ ও দৃঢ় সমর্থক হিসেবে পরিচিতি পান। নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তার তর্ক-বিতর্ক এবং ট্রাম্পের পক্ষে আক্রমণাত্মক অবস্থান বেশ আলোচিত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, লেভিট এখনো তার অন্যতম শীর্ষ পরামর্শদাতা হিসেবে থাকবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির মধ্যেও তিনি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠবেন বলে মন্তব্য করেন ট্রাম্প।


গত মে মাসে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুক হামলার চেষ্টার পর মাতৃত্বকালীন ছুটি পিছিয়ে দেন লেভিট। এর কয়েক দিন পরই তিনি তার দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের খবর জানান। এদিকে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়া এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের আশঙ্কার মধ্যে লেভিটের পদ ছাড়ার খবর সামনে এসেছে। বিদায়ী বার্তায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেভিট। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রেসিডেন্টের পক্ষে কথা বলার সুযোগকে তিনি নিজের জন্য বিশেষ সম্মানের বিষয় বলে উল্লেখ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯