তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টাইগারদের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে

বৃষ্টিতে খেলা বন্ধ, হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১৮ সময় , আপডেট সময় : ৩১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১৮ সময়
তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টাইগারদের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছে কিউইরা। তবে এরই মধ্যে হানা দিয়েছে বৃষ্টি।মাউন্ট মঙ্গানুইয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান। এর আগে ১১০ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ১৭ রানে এগিয়ে আছে কিউইরা।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একদম শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে টিম সেইফার্টকে ফিরিয়ে যার শুরুটা করেন মাহেদী হাসান। সেইফার্ট সহ পরের চার ব্যাটারই ১ রান করে সাজঘরে ফেরেন।

একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছিলেন ফিন অ্যালেন। তবে তাকেও ৩৮ রানে বোল্ড করে কিউইদের বড় ধাক্কা দেন শরিফুল ইসলাম। মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের শঙ্কায় ছিল স্বাগতিকরা।

তবে কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন স্যান্টনার ও জেমস নিশাম। দুজনে মিলে রানের গতি বাড়ান। একইসঙ্গে উইকেট পতন রোধেও মনোযোগী ছিলেন তারা। ফলে ফের জয়ের পথে ফিরেছে দলটি।

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। বল হাতে দলের সেরা পারফর্মারও তিনি। মাত্র ১৬ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। কিউইদের বোলিং তোপে বাংলাদেশের কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া তাওহীদ হৃদয় ১৬, আফিফ হোসেন ১৪ এবং রনি তালুকদার ও রিশাদ হোসেন ১০ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯