রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হীরা নিহত হয়েছেন। শনিবার সকাল

টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫৩ সময় , আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫৩ সময়

রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হীরা নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূঁইয়ার ছেলে। তার বয়স ৪০ বছর।


নিহতের স্বজন ও পুলিশের তথ্য অনুযায়ী, শরিফুল ও কামরুল নামে এক ব্যক্তি পরস্পরের বন্ধু ছিলেন। তবে টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। বাড়ি ফেরার পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ কামরুল ছুরি দিয়ে শরিফুলের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শরিফুল গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯