নরসিংদী- ৫ (রায়পুরা) জাসদের প্রার্থী মোঃ মাহফুজুর রহমান তার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ তুলেছেন সরকার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।শুক্রবার

নরসিংদীতে জাসদের প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৬ সময় , আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৬ সময়
নরসিংদী- ৫ (রায়পুরা) জাসদের প্রার্থী মোঃ মাহফুজুর রহমান তার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ তুলেছেন সরকার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি জানান, গত সপ্তাহে আমার সমর্থকেরা খানাবাড়ি রেল ক্রসিং এলাকায় পোস্টার লাগায়। সম্প্রতি সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প হয়। আজ (২৯ ডিসেম্বর) দুপুরে সেখানে গিয়ে দেখি, আমার প্রচারণার পোস্টার ছিড়ে ফেলে রাখা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

পোস্টার ছিড়ে ফেলার জন্য তিনি সরকার দলীয় নেতাকর্মীদের দিকে অভিযোগ তোলেন।
মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমি আগামীকাল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীকে লিখিতভাবে জানাব।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, অভিযোগটি আমরা পাইনি।

প্রার্থী অভিযোগ করলে, অভিযোগের ধরণ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯