দেশের নদীগুলোর ক্রমবর্ধমান দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এমন এক পর্যায়ে পৌঁছেছে,

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:১৮ সময় , আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:১৮ সময়

দেশের নদীগুলোর ক্রমবর্ধমান দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আর অবহেলার সুযোগ নেই। এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ বিষয়ক এক বৈঠকে তিনি নদী রক্ষায় দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়নের নির্দেশ দেন।


প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং আশপাশের অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান সমস্যা এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।


বৈঠকে শিল্পকারখানার বর্জ্য শোধনাগার কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ বর্জ্য নিঃসরণ বন্ধ এবং দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর পানি ও পরিবেশ রক্ষায় শুধু পরিকল্পনা গ্রহণ নয়, তার বাস্তবায়নও কঠোরভাবে তদারকি করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯