মার্ভেলের জনপ্রিয় চলচ্চিত্র স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রবীণ

মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৫ সময় , আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৫ সময়

মার্ভেলের জনপ্রিয় চলচ্চিত্র স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড পরিবার ও স্বজনদের বরাতে জানিয়েছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। পরিবারের এক সদস্য জানান, স্ট্রোক করার পর তার মৃত্যু হয়।


স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এ অভিনয় করতে পেরে তিনি সবসময় গর্ব অনুভব করতেন। যদিও সিনেমায় তার উপস্থিতি ছিল অল্প সময়ের, তবুও সেই দৃশ্য দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। চলচ্চিত্রের একটি স্মরণীয় দৃশ্যে নেড ও এমজের সঙ্গে কথা বলছিলেন স্পাইডার-ম্যান। ঠিক তখনই ঘরে প্রবেশ করেন নেডের নানির চরিত্রে অভিনয় করা মেরি রিভেরা। পরে তিনি নেডের মাধ্যমে স্পাইডার-ম্যানকে ঘরের ছাদের কোণে থাকা মাকড়সার জাল পরিষ্কার করার কথা বলেন। হাস্যরসপূর্ণ এই মুহূর্তটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।


ওই দৃশ্যে তিনি অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া এবং জ্যাকব ব্যাটালনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন। অল্প সময়ের উপস্থিতিতেই তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন। মেরি রিভেরার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মার্ভেল ও স্পাইডার-ম্যান ভক্তরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।


১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন মেরি এগিদা রিভেরা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত মিশনারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পর তিনি স্বামী, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতনি রেখে গেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯