থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির মুখে পড়ে। আকস্মিক এই ঘটনায়

দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময় , আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময়

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির মুখে পড়ে। আকস্মিক এই ঘটনায় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১২ জন যাত্রী ও ক্রু সদস্য আহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, স্বল্প সময়ের জন্য সৃষ্ট প্রবল টার্বুলেন্সের কারণে বিমানের উচ্চতায় হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন ঘটে। ওই সময় বিমানে মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। পরে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে এবং সবাই নিরাপদে নেমে আসেন।


বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, এখন পর্যন্ত কোনো যাত্রীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহত কয়েকজন যাত্রী ও ক্রুকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝাঁকুনির কারণে বিমানটিরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবতরণের পর এক যাত্রী জানান, বিমানের উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় তিনি মাথায় আঘাত পান এবং আসন থেকে ছিটকে নিচে পড়ে যান। এছাড়া আরও কয়েকজন যাত্রীর শরীর ও মাথায় সামান্য আঘাত লাগে।


বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।


সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯