ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার পর দেশটির বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান থেকে সরে এসেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার

ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময়

ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার পর দেশটির বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান থেকে সরে এসেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত বাতিল করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজাই বলেন, ইউক্রেনের ভেতরে সামরিক অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ইউক্রেনের আনুষ্ঠানিক দুঃখপ্রকাশের পর সেই পরিকল্পনা বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।


গত জুলাইয়ের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করে তেহরান। ওই হামলায় জাহাজের এক কর্মীর মৃত্যু হয় বলে দাবি করে ইরান। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়।


তবে সর্বশেষ পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দিয়ে সামরিক অভিযান থেকে সরে এসেছে ইরান। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আপাতত কমিয়ে আনতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯