যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি বলে স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল

ইরান-মার্কিন আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী নেই: বাঘেই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ২:৪৩ সময় , আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি বলে স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, চীন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে, তবে তারা নতুন মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই।

  • সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘেই বলেন, পাকিস্তান এখনও যুক্তরাষ্ট্র-ইরান সংক্রান্ত বিষয়ে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কাতারও আলোচনায় সহায়ক ভূমিকা রেখে যাচ্ছে। তিনি জানান, চীনসহ আরও কয়েকটি দেশ উত্তেজনা কমাতে কূটনৈতিকভাবে সহযোগিতা করছে। বাঘেইর ভাষ্য, চীন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সংকট যাতে আরও গভীর না হয়, সে লক্ষ্যেই তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

  • তিনি আরও দাবি করেন, গত পাঁচ মাসে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি দেশের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহার করে মার্কিন বাহিনীর উপস্থিতি মধ্যপ্রাচ্যে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা বাড়িয়েছে। এ কারণে আঞ্চলিক দেশগুলো উত্তেজনা কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯