আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক গোষ্ঠীর সম্ভাব্য তৎপরতার তথ্য পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি

‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, বিকাল ৬:১৩ সময় , আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, বিকাল ৬:১৩ সময়

আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক গোষ্ঠীর সম্ভাব্য তৎপরতার তথ্য পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে যে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেসব ঘটনায় উদ্ধার হওয়া ব্যাগ পরীক্ষা করে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে জননিরাপত্তার স্বার্থে সন্দেহজনক কোনো বস্তু বা ব্যাগের খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে থাকে। তিনি জানান, আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তু—দুটি ঘটনাই পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত কি না এবং এর পেছনে নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, অপরাধ ও নাশকতার ঘটনা তুলনামূলকভাবে কমেছে। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো নাশকতার চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯