রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতা ও গ্রাম্য

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১১:১৫ সময় , আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১১:১৫ সময়

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতা ও গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, মামলা রেকর্ড হওয়ার পর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজের বাসায় শিশুদের ব্যক্তিগতভাবে পড়াতেন। অভিযোগ রয়েছে, প্রায় ২২ দিন আগে এক শিশুকে একা পেয়ে তিনি যৌন হয়রানি করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের দাবি, বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলেও কোনো সমাধান হয়নি।


অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি সব অভিযোগ অস্বীকার করেছেন। তার পরিবারের পক্ষ থেকেও অভিযোগটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। এদিকে স্থানীয় জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক নেতা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দলের একটি ওয়ার্ডের দায়িত্বশীল পদে রয়েছেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯