ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর লক্ষ্যে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য স্থল অবরোধ আরোপের কৌশল নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর এবার স্থল অবরোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১১:১৪ সময় , আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১১:১৪ সময়

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর লক্ষ্যে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য স্থল অবরোধ আরোপের কৌশল নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ বিষয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জ্যেষ্ঠ মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়েছে, চলতি সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর চাপ বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।


প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় ইরানের প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় গুরুত্বপূর্ণ স্থল সীমান্তপথ বন্ধ অথবা কঠোর নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পায়। এর মাধ্যমে দেশটির আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত করে অর্থনীতিতে চাপ সৃষ্টি করার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে পণ্য পরিবহন সীমিত করা গেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। অন্যদিকে অবসরপ্রাপ্ত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল শন ম্যাকফারল্যান্ড বলেছেন, এমন পরিকল্পনা বাস্তবায়ন জটিল হলেও এটি ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে সহায়ক হতে পারে।


প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, স্থল অবরোধ ছাড়াও কূটনৈতিক উদ্যোগ, সমুদ্রপথে বিদ্যমান অবরোধ অব্যাহত রাখা এবং প্রয়োজন হলে পুনরায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে স্থল অবরোধের এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯