জুলাই আন্দোলন নিয়ে কখনো কৃতিত্বের দাবি করা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:২৫ সময় , আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:২৫ সময়

জুলাই আন্দোলন নিয়ে কখনো কৃতিত্বের দাবি করা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আন্দোলনের নেতৃত্ব বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দলটির কাউকে উপস্থাপন করারও কোনো চেষ্টা করা হয়নি। বৃহস্পতিবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহত আন্দোলনকারীদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে দলের কতজন সদস্য প্রাণ দিয়েছেন, সেটিও জামায়াত কখনো রাজনৈতিক কৃতিত্ব হিসেবে তুলে ধরেনি। তার ভাষ্য, এ বিষয়ে দেশের মানুষই প্রকৃত সাক্ষী।


তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই দলটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাশে ছিল এবং দেশের বিভিন্ন সংকটে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। আহত আন্দোলনকারীদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও তারা আন্দোলন চালিয়ে গেছেন। সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। তার দাবি, আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, কিন্তু বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা আরও বেড়েছে।


গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, এ বিষয়ে নানা ধরনের প্রস্তাব ও চাপ এলেও দলটি নিজের অবস্থান থেকে সরে আসেনি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বক্তব্যের শেষদিকে তিনি অভিযোগ করেন, সরকারের সমালোচনা এবং জনগণের অধিকার নিয়ে কথা বলায় দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় আন্দোলনের দাবি থেকে কেউ সরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯