রাজধানীর অধিকাংশ বাণিজ্যিক ভবনে অনুমোদিত পার্কিং সুবিধা না থাকায় যানজট আরও তীব্র হচ্ছে। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা

রাজধানীর ৮৬ ভাগ বাণিজ্যিক ভবনে নেই পার্কিং

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১১:৫১ সময় , আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ১১:৫১ সময়

রাজধানীর অধিকাংশ বাণিজ্যিক ভবনে অনুমোদিত পার্কিং সুবিধা না থাকায় যানজট আরও তীব্র হচ্ছে। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ঢাকার প্রায় ৮৬ শতাংশ বাণিজ্যিক ভবনে নকশা অনুযায়ী পার্কিং ব্যবস্থা নেই। এ পরিস্থিতিতে অবৈধভাবে দখল হওয়া পার্কিং স্থান পুনরুদ্ধারে বড় পরিসরের উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজউকের সাম্প্রতিক পরিদর্শনে ২ হাজার ৬৩৭টি বাণিজ্যিক ভবন যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৭৪২টি ভবনে অনুমোদিত পার্কিং সুবিধা পাওয়া যায়নি। অনেক ভবনে বেজমেন্ট বা নিচতলার নির্ধারিত পার্কিং স্থান দোকান, গুদাম কিংবা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে, যা ভবন নির্মাণ বিধিমালার লঙ্ঘন।


কর্তৃপক্ষের মতে, পার্কিংয়ের জায়গা অন্য কাজে ব্যবহারের ফলে ভবনে আসা মানুষের যানবাহন বাধ্য হয়ে সড়কের ওপর দাঁড় করাতে হচ্ছে। এতে রাজধানীর যানজট আরও জটিল হয়ে উঠছে। রাজউক জানিয়েছে, দীর্ঘদিন সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরও অনেক ভবন মালিক নিয়ম মানেননি। তাই এখন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধারাবাহিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


প্রাথমিকভাবে গুলশান, বনানী, তেজগাঁও, প্রগতি সরণি, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, পান্থপথ, কাওরান বাজার, পল্টন ও মতিঝিলসহ গুরুত্বপূর্ণ এলাকায় ৪৪টি দল সাত দিন ধরে পরিদর্শন চালায়। জরিপে দেখা গেছে, বহু ভবনে পার্কিং স্থানে স্থায়ী ও অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আবার অনেক ভবন অনুমোদিত নকশাও প্রদর্শন করতে পারেনি।


নগর পরিকল্পনাবিদরা রাজউকের এই উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তবে তাদের মতে, শুধু উচ্ছেদ অভিযান চালালেই হবে না; ভবিষ্যতে যাতে পার্কিং স্থান আবারও অবৈধভাবে দখল না হয়, সে জন্য নিয়মিত তদারকি এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর আগে সরকার রাজধানীর যানজট কমাতে অনুমোদিত পার্কিং ব্যবহারে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে কিছু বহুতল ভবনের পার্কিং থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। রাজউক জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে বাণিজ্যিক ভবনগুলোর পার্কিং সংক্রান্ত অনিয়ম দূর করার কাজ শেষ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে আবাসিক ভবনেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯