আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ প্রত্যাশার তুলনায় কমে যাওয়ায় একদিনের

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৪ সময়

আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ প্রত্যাশার তুলনায় কমে যাওয়ায় একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল তেলের দাম ২ ডলারের বেশি বেড়েছে। এতে আগের দিনের দরপতনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিয়েছে বৈশ্বিক তেলের বাজার।


বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা সাময়িকভাবে কমে আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তেলের মজুদ কমে যাওয়ার খবর বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে দেয়, যার ফলে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যায়।


দিনের শুরুতেই উত্তর সাগরের মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২ ডলার ৭১ সেন্ট বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৮০ সেন্টে পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ডের অপরিশোধিত তেলের দামও ২ ডলার ২৬ সেন্ট বা ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮১ ডলার ৯৫ সেন্টে লেনদেন হতে দেখা যায়।


বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তেলের মজুদ কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যেই তেলের দামে এই ঊর্ধ্বগতি তৈরি হয়েছে।


সূত্র: আল জাজিরা, রয়টার্স।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯