সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ নিয়ে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন। জাতীয়

স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৭ সময় , আপডেট সময় : ২৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৭ সময়

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ নিয়ে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন। জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্স পেলেই বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো লিখিত রেফারেন্স আসেনি। লিখিতভাবে বিষয়টি পাঠানো হলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেবে।


সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। পরে দলটির পক্ষ থেকে তার সংসদ সদস্যপদ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনের কাছে পৃথক আবেদন করা হয়।


সিইসি জানান, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী নির্বাচন কমিশন নিজ উদ্যোগে কোনো সংসদ সদস্যের পদ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। এ ধরনের বিরোধ প্রথমে স্পিকারের মাধ্যমে কমিশনের কাছে পাঠাতে হয়। এরপর স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্সের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় ওঠেনি। তাই স্পিকারের আনুষ্ঠানিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯