বর্তমান সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে আরও স্বাধীন ও চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, বিকাল ৬:০ সময় , আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, বিকাল ৬:০ সময়

বর্তমান সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে আরও স্বাধীন ও চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোমবার বরিশালে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক ও সভ্য সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। রাষ্ট্র ও সমাজের নানা বাস্তবতা জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই এই পেশার বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব।


তিনি আরও বলেন, সাংবাদিকতা ছাড়া একটি সচেতন সমাজ কল্পনা করা যায় না। তবে এখনো এ পেশার জন্য প্রয়োজনীয় শক্তিশালী সহায়তা কাঠামো গড়ে ওঠেনি। ফলে সাংবাদিকতা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে কাজ করছে। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা জোরদার, চিকিৎসা সহায়তা বৃদ্ধি, কল্যাণ তহবিলের সুযোগ সম্প্রসারণ, আর্থিক অনুদান এবং দক্ষতা উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এসব সুপারিশ বাস্তবসম্মত উল্লেখ করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।


সভা শেষে বরিশাল বিভাগের তিন জেলার মোট ৪৯ জন সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯