হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল ষ্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ‍্যুত হয়েছে। তবে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল

মাধবপুরের মনতলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৬ সময় , আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৬ সময়
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল ষ্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ‍্যুত হয়েছে। তবে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে মনতলা ষ্টেশন মাষ্টার নিশ্চিত করেছেন।

আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের মনতলা রেলওয়ে স্টেশনে রোববার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

মনতলা ষ্টেশন মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, রোববার সকাল সোয়া ৯ টায় আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ১নং লাইন ধরে মনতলা ষ্টেশন অতিক্রম করার সময় মেকানিক্যাল ত্রুটির কারণে জালানি তেল বহনকারি ৯৬১নং ট্রেনটির পেছনের গার্ড কমপার্টমেন্টটি ট্রলির উপর থেকে ছিটকে বাহিরের দিকে পরে যায়। এতে ১ নং লাইনটি বন্ধ রয়েছে।

তবে অন্য লাইনে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাভিক রয়েছে। আখাউড়া থেকে ইতোমধ্যে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯