নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেছেন,

প্রার্থিতা বাতিলে আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি : ইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৫ সময় , আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৫ সময়
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেছেন, সিদ্ধান্ত হলে তখন দেখা যাবে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করে রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা, আইনের ধারায় মামলাও করা হয়েছে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখনও ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কার প্রার্থিতা বাতিল করবো, কার প্রার্থিতা বাতিল করবো না, সেটি অগ্রিম বলা যাবে না। রিপোর্ট দেখার পর সেখানে দেখতে হবে, সেখানে কি আছে। রিপোর্ট হাতে এলে তখন আমরা বসবো, আলোচনা করে দেখবো এবং নিয়ম অনুযায়ী তাকেও তো আমাদের শুনতে হবে। তাকে বলতে হবে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী। তারপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনার একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন।

তিনি আরও বলেন, একজন প্রার্থী আচরণবিধির কতটুকু ভঙ্গ করছেন, সেই মাত্রাটাও দেখতে হবে। বড় আচরণ ভঙ্গ করলে তার ছোট শাস্তি দেওয়া যাবে না। আর ছোট আচরণ ভঙ্গ করে তো বড় শাস্তি দেওয়া যাবে না।

বিএনপির ভোট বর্জন করায় নির্বাচন করাটা কিছুটা চ্যালেঞ্জ হয়ে গেছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেটা আমরা অস্বীকার করছি না। তারা এলে আরও ভালো হতো, নির্বাচনটা ব্যালেন্সড হতো। যেখানে আমরা খুব সহজে পজিটিভ রেজাল্ট পেতাম। এজন্য আমাদের বলতে হবে নির্বাচনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারা তো নির্বাচনে আসে নাই, বরং নির্বাচন বাধা দেওয়ার কার্যক্রম করে যাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আহ্বান যে কেউ জানাতে পারে। আমাদের আইনে যেগুলো নিষেধ করা হয়েছে, সেগুলো তারা করে যাচ্ছে। এজন্য আমাদের একটু চ্যালেঞ্জ হয়ে গেছে। বিএনপি নির্বাচনে এলে নির্বাচন ম্যানেজমেন্টের জন্য যে সময় তারা দিতে পারতেন, সেই সময়টা কিন্তু তারা দিচ্ছেন না। যার জন্য আপনারা দেখছেন বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯