নৌকা প্রতীকের নেতা-কর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লঙ্ঘন করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি

নৌকা প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৯ সময় , আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৯ সময়
নৌকা প্রতীকের নেতা-কর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লঙ্ঘন করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে আমার পোস্টার ছিড়ছেন, আমার নেতা-কর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শনসহ অরাজকতা সৃষ্টি করে নির্বাচন পরিস্থিতির শান্তি শৃঙ্খলা নষ্ট করছেন। এসব বেআইনি কর্মকাণ্ড এখনই কঠোরভাবে বন্ধ করা না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে।

এছাড়া ব্যালটে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে হবে অন্যথায় ভোট কেন্দ্রে যেতে দেয়া নেয়া হবে বলে নৌকার লোকজন ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছেন। ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকার মধ্যে রয়েছি।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্য তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী প্রতিমন্ত্রী পদ মর্যাদার খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতীক বরাদ্দের পরও সরাসরি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে মোংলা-রামপালে (বাগেরহাট-৩) গণসংযোগ, সভা, সমাবেশে যোগ দিচ্ছেন ও নানা কৌশলে তার স্ত্রীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য জলিল শিকদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পৌর কাউন্সিল সরোয়ার হোসেন, পৌরসভার ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল ও ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯