মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচজন বিচারকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচ বিচারকের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ১১:২৫ সময় , আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ১১:২৫ সময়

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের পাঁচজন বিচারকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং সরকারি দমন-পীড়নে সহযোগিতার অভিযোগে একটি প্রভাবশালী সাইবার গ্রুপের প্রধানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানের সাইবার গ্রুপ ‘আশিয়ানে’-এর প্রতিষ্ঠাতা নিমা সালেহিকে। সংস্থাটির দাবি, তাঁর প্রতিষ্ঠান ইরানের সাইবার পুলিশ এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।


তবে নিষেধাজ্ঞার আওতায় থাকা পাঁচ বিচারকের নাম প্রকাশ করা হয়নি। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন, রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।


ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এখন পর্যন্ত ইরানের ২৬৯ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯