সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত দেশটির সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে চূড়ান্ত অনুমোদন

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঠিক করার সময় হয়েছে: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪১ সময়

সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত দেশটির সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা নিয়ে সমঝোতা হলেও এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি শর্ত যুক্ত রয়েছে। তার দাবি, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সৌদি কর্তৃপক্ষও আগে থেকেই অবগত ছিল। অন্যদিকে সৌদি আরব এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটি দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট অগ্রগতি ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না।


এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সম্ভাব্য পারমাণবিক প্রকল্পটি মার্কিন ঠিকাদারদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এছাড়া সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো কার্যক্রম থাকবে না, যাতে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি না হয়। হোয়াইট হাউস জানিয়েছে, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগসংক্রান্ত এই চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই মার্কিন কংগ্রেসে পাঠানো হবে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯