হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার

হরমুজ প্রণালির উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: আরাগচি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৪ সময়

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত ভঙ্গ করায় এই অঞ্চলে নতুন করে সংকট ও সংঘাতের সৃষ্টি হয়েছে। কাজাখস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে আব্বাস আরাগচি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এটি একটি যুদ্ধাপরাধ। তিনি এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানান।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সমঝোতা অনুযায়ী ইরানের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করেছে। তার ভাষ্য, চুক্তির শর্ত লঙ্ঘনের ফলেই হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়েছে এবং পুরো অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


তিনি বলেন, চুক্তির প্রতি প্রতিশ্রুতি রক্ষা করা হলে বর্তমান সংকট ও সাম্প্রতিক সংঘাত এড়ানো সম্ভব হতো। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সমঝোতা মেনে চলার আহ্বান জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯