মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব এবার আরও স্পষ্টভাবে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরানের ওপর টানা ১১তম রাতের হামলার

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, সকাল ৯:৩৩ সময়

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব এবার আরও স্পষ্টভাবে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরানের ওপর টানা ১১তম রাতের হামলার পর বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে এর মূল্য দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৬৪ ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রেতা-বিক্রেতাদের লেনদেন কিছুটা কমে এলেও সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।


বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকট দ্রুত নিরসন না হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯