বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। এই জয়ের মাধ্যমে শুধু স্প্যানিশ ফুটবলাররাই নয়, মাঠের

স্পেনের জয়ে ‘মালামাল’ মিয়া খালিফাও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৩০ সময়

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। এই জয়ের মাধ্যমে শুধু স্প্যানিশ ফুটবলাররাই নয়, মাঠের বাইরেও অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত তারকা মিয়া খলিফা। নিউইয়র্ক পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালে স্পেনের জয়ের ওপর বড় অঙ্কের বাজি ধরেছিলেন মিয়া খলিফা। তার সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হওয়ায় তিনি প্রায় ১৬ কোটি টাকা সমপরিমাণ অর্থ জিতে নিয়েছেন।


ফাইনালের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মিয়া। সেখানে তাকে স্পেনের তারকা ফুটবলারের জার্সি পরে গ্যালারিতে দলের সমর্থন করতে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি জানান, দলের প্রতি নিজের বিশ্বাসের কথা এবং স্পেনের জয়ে নিজের আনন্দ প্রকাশ করেন। প্রকাশিত ছবিগুলোর একটিতে তার বাজির তথ্যও দেখা যায়। জানা যায়, তিনি প্রায় ১০ লাখ টাকা সমপরিমাণ অর্থ স্পেনের জয়ের পক্ষে বাজি ধরেছিলেন। ম্যাচ শেষে স্পেন শিরোপা জেতার সঙ্গে সঙ্গেই সেই বাজি থেকে তিনি প্রায় ১ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা লাভ করেন।


বিশ্বকাপজয়ী স্পেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ শিরোপার পাশাপাশি পেয়েছে ৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার অর্থ। অন্যদিকে স্পেনের এই ঐতিহাসিক জয়ের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মিয়া খলিফা এবং তার সফল বাজির ঘটনা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯