আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের প্রতি নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা বিএনপির সিনিয়র যুগ্ম

আপনারা এই নির্বাচন বর্জন করুন : রিজভী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৪২ সময় , আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৪২ সময়
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের প্রতি নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।’

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি বলেন, সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল ছাড়াই একতরফা তামাশা ও প্রতারণার নির্বাচনের আয়োজন করছে।

তিনি বলেন, ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরা নিজেরাই সহিংসতা ঘটাচ্ছে। 

তিনি আরও বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতোমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯