বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৮ গোল ও ৪টি গোলের সুযোগ তৈরি করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেই পারফরম্যান্সের

মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতলেন রদ্রি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৩৬ সময় , আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৩৬ সময়

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৮ গোল ও ৪টি গোলের সুযোগ তৈরি করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেই পারফরম্যান্সের পর অনেকের ধারণা ছিল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান বা গোল্ডেন বল উঠবে তার হাতেই। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। সবাইকে চমকে দিয়ে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রিগো হার্নান্দেজ।


পুরো বিশ্বকাপজুড়ে স্পেনের মাঝমাঠের মূল ভরসা ছিলেন তিনি। গোল কিংবা অ্যাসিস্টের খাতায় নাম না থাকলেও মাঠে তার প্রভাব ছিল অসাধারণ। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, খেলার গতি নিয়ন্ত্রণ এবং সতীর্থদের আক্রমণ গড়ে তোলার কাজ নিখুঁতভাবে করেছেন স্প্যানিশ এই অধিনায়ক। টুর্নামেন্টে তিনি খেলেছেন ৮টি ম্যাচ। এই সময়ে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়ে ৬৫০টিরও বেশি সফল পাস সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া সব ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি উচ্চগতির দৌড় সম্পন্ন করার কৃতিত্বও তার ঝুলিতে গেছে। পুরো আসরে স্পেনের ছন্দ ধরে রাখার নেপথ্য কারিগর ছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।


ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের মাঝমাঠ পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল তার নেতৃত্বে। প্রতিপক্ষের আক্রমণ বারবার থামিয়ে দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার শান্ত, পরিণত ও কার্যকর পারফরম্যান্সই স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে বড় শক্তি জুগিয়েছে। এই অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবেই বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয় স্পেনের অধিনায়কের হাতে। পুরস্কার গ্রহণের সময় তার পরিচিত বিনয়ী হাসিই যেন জানিয়ে দিচ্ছিল—ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার কাছে সবচেয়ে বড়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯