মাঠের উত্তেজনার বাইরে এবার বিশ্বকাপ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পরিবেশগত প্রভাব ও কার্বন নিঃসরণ। আন্তর্জাতিক গণমাধ্যমের এক

প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৩ সময় , আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৩ সময়

মাঠের উত্তেজনার বাইরে এবার বিশ্বকাপ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পরিবেশগত প্রভাব ও কার্বন নিঃসরণ। আন্তর্জাতিক গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রাইভেট জেটে এত বেশি ভ্রমণ করেছেন, যার মোট দূরত্ব প্রায় পৃথিবীকে দুবার প্রদক্ষিণ করার সমান।


প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে তিনি প্রাইভেট জেটে প্রায় ৯৩ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছেন। এর ফলে বাতাসে প্রায় ৮১৩ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার কিছু দীর্ঘ দূরত্বের ভ্রমণ এই হিসাবের মধ্যেও ধরা হয়নি। বিশ্লেষণে বলা হয়েছে, একজন সাধারণ মানুষের বার্ষিক কার্বন নিঃসরণের তুলনায় এই পরিমাণ নির্গমন অনেক বেশি। ফলে পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে।


শুধু ফিফা সভাপতির ভ্রমণ নয়, পুরো বিশ্বকাপজুড়েই প্রাইভেট জেট ব্যবহারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। বিমান চলাচল বিশ্লেষকদের মতে, টুর্নামেন্ট উপলক্ষে অতিরিক্ত হাজার হাজার ফ্লাইট পরিচালিত হয়েছে। প্রাইভেট জেট পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানও জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে তাদের সেবার চাহিদা ছিল রেকর্ড পরিমাণ।


এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো শুরু থেকেই এবারের বিশ্বকাপের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের দাবি, বেশি সংখ্যক দল ও ম্যাচের কারণে যাতায়াত বেড়েছে, যার ফলে কার্বন নিঃসরণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফিফা সভাপতির প্রাইভেট জেট ব্যবহারের তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির পরিবেশগত দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বড় ক্রীড়া আয়োজনগুলোতে কার্বন নিঃসরণ কমানোর জন্য আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯