যশোরে র‍্যাবের অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৭ সময় , আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৭ সময়
যশোরে র‍্যাবের অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন পোর্ট থানার বারপোতা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আনিছুর রহমান, মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক, মৃত চান্দালী মোড়লের ছেলে ইয়ার আলী ও রুহুল আমীন সরদারের ছেলে আরিফুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের আনিছুর রহমান এর বাড়িতে কয়েকজন মাদক পাচারকারী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির নিমিত্তে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে তাদর চারজনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে বাড়ির সামনের পুকুর থেকে ৩৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মো.সাকিব হোসেন জানান, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরস্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূলে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ ও ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ ও বিক্রি করে থাকে। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯