শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২৩ ডিসেম্বর)

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৫ সময় , আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৫ সময়
শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।  

জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া ঘাটের অদূরে চ্যানেলের মধ্যে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে এই নৌরুটের মাঝপথে নিরাপত্তার জন্য চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করে রাখা ছিল।

এ ছাড়াও যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯