মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় কয়েকটি আরব দেশ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র

ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লীগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৫৮ সময়

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় কয়েকটি আরব দেশ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আরব লীগ। সংস্থাটি বলছে, এসব হামলার উদ্দেশ্য শুধু সামরিক অভিযান নয়, বরং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া।


এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি হামলাগুলোকে ‘অপরাধমূলক’ ও ‘বেপরোয়া’ আখ্যা দেন। তার অভিযোগ, সাম্প্রতিক হামলায় বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কোনো একটি আরব দেশের ওপর হামলা মানে পুরো আরব বিশ্বের নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর আঘাত। তাই এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


আরব লীগ ইরানকে অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হামলা বন্ধ করা, সমুদ্রপথের নিরাপত্তা বিঘ্নিত না করা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে আলোচনার পথে ফিরে আসারও আহ্বান জানানো হয়েছে। এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু হয়।


যদিও এসব হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। তবে অতীতেও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একাধিকবার সামরিক অভিযান চালানোর অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের তাগিদ বাড়ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯