মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতেও দুই পক্ষের মধ্যে

ইরানে তীব্র হচ্ছে হামলা, মোতায়েন ৫০ হাজার মার্কিন সেনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:২৭ সময়

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতেও দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, অন্যদিকে ইরান কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজের সমন্বয়ে পরিচালিত অভিযানে ইরানের সামরিক অবকাঠামো, নজরদারি কেন্দ্র, ভূগর্ভস্থ অস্ত্রাগার, লজিস্টিক স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।


মার্কিন বাহিনীর দাবি, প্রেসিডেন্টের নির্দেশনায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোকে ঘিরে নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে নতুন হামলার আশঙ্কায় স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।


এদিকে উপসাগরীয় দেশ বাহরাইনেও নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। পরে দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। অপরদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, পাল্টা অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলী আল সালেমে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলায় গোলাবারুদ সংরক্ষণাগার, সদর দপ্তর এবং সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।


এ ছাড়া জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগারেও সফল ড্রোন হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইরান সতর্ক করে জানিয়েছে, দেশটির বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। পর্যবেক্ষকদের মতে, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে।


সূত্র: আল-জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯