২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। নাটকীয় এই পরাজয়ের পর অধিনায়ক হ্যারি

মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৪০ সময় , আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৪০ সময়

২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। নাটকীয় এই পরাজয়ের পর অধিনায়ক হ্যারি কেইনের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হলেও, অবসরের কোনো সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। বরং লিওনেল মেসির দীর্ঘ ও সফল ক্যারিয়ারের উদাহরণ টেনে ভবিষ্যতে আরও একটি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কেইনকে প্রশ্ন করা হয়, এটি কি তার শেষ বিশ্বকাপ? জবাবে তিনি বলেন, এখনই এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তিনি ধাপে ধাপে এগোতে চান এবং সময়ের সঙ্গে নিজের শারীরিক ও মানসিক অবস্থার মূল্যায়ন করবেন। ইংল্যান্ডের জার্সি গায়ে খেলতে পারা এখনও তার কাছে সবচেয়ে বড় গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।


এরপরই লিওনেল মেসির উদাহরণ তুলে ধরে কেইন বলেন, বেশি বয়সেও মেসি সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে দারুণভাবে পারফর্ম করছেন। তাই ভবিষ্যতে কী হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আপাতত তার একমাত্র লক্ষ্য এই কষ্টের পরাজয় কাটিয়ে ওঠা। তিনি জানান, পুরো দল নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হয়নি।


বর্তমানে ৩৩ বছর বয়সী হ্যারি কেইনের সামনে এখনও আন্তর্জাতিক ফুটবলে গুরুত্বপূর্ণ অধ্যায় বাকি রয়েছে। ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। একই সঙ্গে ক্লাব ফুটবলেও তাকে দীর্ঘমেয়াদে রাখতে নতুন চুক্তির প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন মিউনিখ। সবকিছু মিলিয়ে স্পষ্ট, বিশ্বকাপ সেমিফাইনালের হতাশা থাকলেও আন্তর্জাতিক ফুটবলকে এখনই বিদায় বলছেন না হ্যারি কেইন। বরং নতুন লক্ষ্য নিয়ে আরও কয়েক বছর ইংল্যান্ডের আক্রমণভাগে নেতৃত্ব দিতে প্রস্তুত এই অভিজ্ঞ গোলদাতা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯