খুলনার ডুমুরিয়া উপজেলায় ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে কারিমুল ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনের ওপর ভয়াবহ হামলার

আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৫ সময় , আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৫ সময়

খুলনার ডুমুরিয়া উপজেলায় ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে কারিমুল ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কারিমুল ইসলাম স্থানীয় বাসিন্দা এবং গ্রামের মসজিদের মুয়াজ্জিন।


স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ফজরের আজান দিতে ভোরে বাড়ি থেকে বের হন কারিমুল ইসলাম। দীর্ঘ সময় মসজিদে না পৌঁছালে ইমাম তাকে খুঁজতে বের হন। পথে একটি পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় গলা কাটা কারিমুল ইসলামকে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।


পুলিশের প্রাথমিক ধারণা, ভোরের নির্জন সময়ে দুর্বৃত্তদের সঙ্গে মুয়াজ্জিনের মুখোমুখি দেখা হয়ে যায়। তিনি হামলাকারীদের চিনে ফেলতে পারেন—এমন আশঙ্কা থেকেই তাকে হত্যার উদ্দেশ্যে গলা কেটে দেওয়া হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯