জাতীয় সংসদে দেশের পররাষ্ট্রনীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের

স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ১০:২ সময়

জাতীয় সংসদে দেশের পররাষ্ট্রনীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান, সমান মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে। বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিবেশী বদলানো যায় না, তাই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সম্পর্ক পরিচালনা করতে হবে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা বাণিজ্যিক নীতি কোনো একক সিদ্ধান্তে নির্ধারিত হয় না। সংসদীয় আলোচনা, সংবিধান এবং রাষ্ট্রের পররাষ্ট্রনীতির আলোকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, বর্তমান সরকারের মূলনীতি হলো—‘সবার আগে বাংলাদেশ’ এবং দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো অবস্থান সরকার গ্রহণ করবে না।


সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, গত কয়েক মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের তুলনায় আরও বেড়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সীমান্তে যেকোনো ধরনের উসকানির জবাবও দেওয়া হচ্ছে বলে তিনি সংসদকে জানান। জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয়। জাতীয় সংকটে অতীতের মতো ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকলেও দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। জাতীয় ঐক্যই দেশের শক্তি এবং সেই শক্তির মাধ্যমেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯