বিশ্বকাপে ফ্রান্সের দারুণ পারফরম্যান্স বাংলাদেশের তরুণ ফুটবলারদের নতুন করে স্বপ্ন দেখাবে এবং দেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে

বিশ্বকাপে ফ্রান্সের পারফরম্যান্স বাংলাদেশের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে: ফ্রান্সের রাষ্ট্রদূত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়

বিশ্বকাপে ফ্রান্সের দারুণ পারফরম্যান্স বাংলাদেশের তরুণ ফুটবলারদের নতুন করে স্বপ্ন দেখাবে এবং দেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ও আবেগ অসাধারণ। এই আগ্রহের ধারাবাহিকতায় ভবিষ্যতে বাংলাদেশও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে শক্তিশালী ফুটবল দল গড়ে তুলতে সক্ষম হবে।


রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সে মিশেল প্লাতিনি ও জিনেদিন জিদানের মতো কিংবদন্তিরা যেমন একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন, তেমনি বর্তমান প্রজন্মের ফুটবলারদের জন্য কিলিয়ান এমবাপ্পেও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তার বিশ্বাস, এমন অনুপ্রেরণাই বাংলাদেশের তরুণদের মধ্যেও ফুটবলের প্রতি নতুন উদ্দীপনা তৈরি করবে।


তিনি আরও বলেন, ফরাসি জাতীয় দলের সবচেয়ে বড় শক্তি শুধু প্রতিভাবান খেলোয়াড় নয়, বরং তাদের দলীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ। এই মূল্যবোধই ফ্রান্সের জাতীয় আদর্শের প্রতিফলন। বাংলাদেশের ফরাসি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সবসময় সুন্দর, আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল খেলতে চায়। ফলাফলের পাশাপাশি দর্শকদের আনন্দ দেওয়াও দলের অন্যতম লক্ষ্য।


স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাই সেমিফাইনাল ম্যাচটি হবে রোমাঞ্চকর এবং উচ্চমানের ফুটবলের এক অসাধারণ প্রদর্শনী। রাষ্ট্রদূত জানান, স্পেনের বিপক্ষে ম্যাচটি তিনি ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে একসঙ্গে উপভোগ করার পরিকল্পনা করেছেন। আর ফ্রান্স ফাইনালে উঠলে ঢাকায় অবস্থানরত ফরাসি নাগরিকদের নিয়ে একসঙ্গে ফাইনাল দেখারও ইচ্ছা রয়েছে তার।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯